১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
১০ দিন পর কবর থেকে জীবিত উঠলেন ফকির ইসলাম, দেখতে ভিড় শত শত মানুষের ।

নিউজ ডেস্ক

১০ মহরমে ১০ দিন পর কবর থেকে উঠলেন ফকির ইসলাম, দেখতে ভিড় শত শত মানুষের

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর–বাড়ইচিড়া এলাকার একটি মোকামবাড়িতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ধর্মীয় আয়োজন। স্থানীয়দের দাবি, প্রতিবছরের মতো এবারও ফকির ইসলাম নামের এক ব্যক্তি ১০ মহরম উপলক্ষে টানা ১০ দিন অন্ধকার কবরে অবস্থান শেষে শুক্রবার (১০ মহরম) সবার সামনে কবর থেকে বেরিয়ে আসেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মহরমের শুরুতে ফকির ইসলামকে সাদা কাফনের কাপড় পরিয়ে একটি কবরসদৃশ স্থানে রাখা হয়। ওই ১০ দিন তিনি সেখানেই অবস্থান করেন। এ সময় একটি সরু গর্তের মাধ্যমে তাঁকে শুধু তরল খাবার দেওয়া হয় বলে দাবি করেন তারা।
নির্ধারিত দিনে কবর খুঁড়ে তাঁকে বাইরে তোলা হলে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় করেন। এ সময় ফকির ইসলামকে “হায় হোসাইন, হায় হোসাইন” জিকির করতে দেখা যায়। উপস্থিত অনেকে এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবছরের মতো এ বছরও আশুরা উপলক্ষে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মোকামবাড়িতে ভিড় করেন।

সময় : ০৯:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬