০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন ৩ স্থান নির্ধারণ, তালিকা থেকে বাদ যন্তর মন্তর

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি গ্রাউন্ড নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন করে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নতুন নির্ধারিত স্থানগুলো হলো—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।

এত দিন কেন্দ্রীয় দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা যন্তর মন্তর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সেখানে আর বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দিয়ে আদেশ জারি করেছেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার।

নতুন সিদ্ধান্তের ফলে দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নির্ধারিত তিনটি স্থান ব্যবহার করতে হবে।

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন ৩ স্থান নির্ধারণ, তালিকা থেকে বাদ যন্তর মন্তর

সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬