০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

নিউজ ডেস্ক

মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা (৬৯) এবং তাঁর স্ত্রী ঝর্না আলমের (৬২) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।

দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাগুলো দায়ের করেন কমিশনের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল।

শাহিনুল আলম ছানা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদকের জেলা কার্যালয়। অনুসন্ধানে তাঁদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় কমিশন। ২০২৫ সালের ১৮ মার্চ দুদকে জমা দেওয়া বিবরণীতে শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তাঁর স্ত্রী ঝর্না আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দেন।

মামলার এজাহার অনুযায়ী, শাহিনুল আলম ছানা তাঁর সম্পদ বিবরণীতে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদ দেখান। সব মিলিয়ে তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা। এ ছাড়া তিনি ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকার দায় দেখান।

তবে দুদকের যাচাইয়ে তাঁর নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় পাওয়া গেছে ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা।

এজাহারে অভিযোগ করা হয়েছে, শাহিনুল আলম ছানা ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। পাশাপাশি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এ মামলায় ঘটনার সময়কাল ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

অন্য মামলায় তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে দুদকের অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এজাহার অনুযায়ী, তিনি ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এজাহারে আরও বলা হয়েছে, দোকান ভাড়া ও কৃষি খাত থেকে তিনি ১০ লাখ ৬৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। সঞ্চয়সহ বৈধ সম্পদের পরিমাণ ১৪ লাখ ৩ হাজার টাকা বিবেচনায় তাঁর বিরুদ্ধে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের হিসাবে, এই সম্পদের পরিমাণ তাঁর মোট সম্পদের ৯৬ দশমিক ৮৯ শতাংশ। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে শাহিনুল আলম ছানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দুদক কর্মকর্তা সমীরন কুমার মন্ডল বলেন, মামলা দুটির তদন্ত চলছে। তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, আসামি শাহিনুল আলম ছানা ও ঝর্না আলম পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬