০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী যুবক নিহত, আহত ১

নিউজ ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন।

চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত দুজনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে শহর থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির নম্বর চট্টগ্রাম-জ ১১-০১৯৩ এবং মোটরসাইকেলটির নম্বর চট্ট মেট্রো-ল ২১-৮৮০২।

সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে একজন মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। অপর আরোহী গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনই লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে জানতে পেরেছেন তিনি।

পটিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী যুবক নিহত, আহত ১

সময় : ১১:৫১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬