০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পাশে শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

নিউজ ডেস্ক

বাগেরহাটের শিক্ষার্থী ইকনের উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পাশে শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

বাগেরহাটের শিক্ষার্থী ইকনের সংগ্রামের গল্প দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়ার পর তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোনে ইকনের সঙ্গে কথা বলেন।

আর্থিক সহায়তা ও উচ্চশিক্ষার দায়িত্ব

ফারহান ইশতিয়াক জানান, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নিজেই ইকনের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে ইকনের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় দ্রুত আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ইকনের উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ লেখাপড়ার সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

ফারহান ইশতিয়াক বলেন, ইকনের খবরটি আমাদের নজরে এসেছে। মন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছেন। পরীক্ষা শেষে যেন অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ইকনের সংগ্রামের গল্প

এর আগে বাবার দাফন সম্পন্ন করে রাতেই একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে।

দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ ইকনের খোঁজখবর নেন এবং সহায়তার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রীর এই উদ্যোগ ইকন ও তার পরিবারের জন্য নতুন আশার সঞ্চার করেছে।

ইকনের অনুভূতি

অর্থাভাবে এ বছর প্রয়োজনীয় বইও কিনতে পারেননি জানিয়ে ইকন বলেন, নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে তিনি কোরিয়ান ও চীনা ভাষা শিখেছেন, যাতে ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের সুযোগ পান।

তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তার ভাই মাথায় আঘাত পেয়ে ভারসাম্য হারিয়েছেন। মা ভাইয়ের দেখাশোনা করেন এবং বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বাবার মৃত্যুর পর পরিবারটি কঠিন সংকটে পড়েছে।

শিক্ষামন্ত্রীর সহযোগিতার আশ্বাস পেয়ে ইকন বলেন, তিনি নতুন করে সাহস পেয়েছেন। পাশাপাশি যারা তার সংগ্রামের গল্প মানুষের সামনে তুলে ধরেছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার দোয়া কামনা করেন, যেন লেখাপড়া শেষ করে একজন ভালো মানুষ হিসেবে পরিবারের দায়িত্ব নিতে পারেন।

সময় : ০২:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬