০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

নিউজ ডেস্ক

ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত না রাখতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ বিষয়ে সতর্ক করেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনে অস্ত্র সরবরাহকে ‘অগ্রহণযোগ্য’ বলল রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন ল্যাভরভ।

বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে প্রস্তুত বলেও জানান।

যুদ্ধ বন্ধে আলোচনার বার্তা

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কো রুবিও ও সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক এগিয়ে নেওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও দুই দেশের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে।

তবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান এখনো সম্পূর্ণ বিপরীত।

সময় : ০৯:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬