১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুল গান্ধীর কটাক্ষ: ‘সব বন্ধ করতে পারলেন, প্রশ্নফাঁস নয়’

আন্তর্জাতিক ডেস্ক

নিট প্রশ্নফাঁস ও ছাত্র আন্দোলনের মধ্যে সরকারের পদক্ষেপের সমালোচনা করে এক্সে পোস্ট দিয়েছেন রাহুল গান্ধী।

নিট প্রশ্নফাঁস ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর

চলমান নিট (NEET) প্রশ্নফাঁস ও ছাত্র আন্দোলনের মধ্যে আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ নিয়ে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, জবাবদিহির দাবি জানানো শিক্ষার্থীদের ওপর সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, অথচ প্রশ্নফাঁস ঠেকাতে ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘নিজেদের অধিকার দাবি করা শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকার এই নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছে।’

মোদিকে কটাক্ষ

রাহুল গান্ধী আরও লেখেন, ‘মেট্রো বন্ধ করো, রাস্তা বন্ধ করো, দোকান বন্ধ করো, ইন্টারনেট বন্ধ করো, খাবার বন্ধ করো।’

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কিন্তু একটি জিনিসই আপনারা বন্ধ করতে পারেননি—প্রশ্নফাঁস।’

দিল্লিতে বাড়তি নিরাপত্তা

ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে। এছাড়া নির্ধারিত সময়ের আগেই মদের দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে দিল্লি পুলিশের সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল করে সবাইকে দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

সিজেপির অনড় অবস্থান

এদিকে কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো অর্থ নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো আপস হবে না। সরকার এতে রাজি না হলে আলোচনারও কোনো মানে নেই।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

রাহুল গান্ধীর কটাক্ষ: ‘সব বন্ধ করতে পারলেন, প্রশ্নফাঁস নয়’

সময় : ০১:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬