০২:১৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, বাতিল শত শত আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতি সংক্রান্ত আইনে সংশোধন এনেছে কুয়েত।

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতি সংক্রান্ত আইনে সংশোধন এনেছে কুয়েত। নতুন এই সংশোধনের ফলে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি সংক্রান্ত শত শত আবেদন বাতিল হয়েছে।

কুয়েতে দর্শনার্থী ভিসাধারীদের স্থায়ীভাবে বসবাসের আবেদনের সুযোগ ছিল। এতদিন ‘অপরাধ সংক্রান্ত রেকর্ড নেই’—এমন অনেক দর্শনার্থী এই সুযোগের আওতায় আবেদন করতে পারতেন এবং তাদের আবেদন গ্রহণও করা হতো।

তবে সম্প্রতি কুয়েতের সরকার সংবিধানের ১৭, ১৮, ২০ ও ২২ ধারায় পরিবর্তন এনেছে। এর ফলে স্থায়ী বসবাসের সুযোগের পরিধি কমেছে এবং পরিবর্তিত নিয়মের আওতায় আগের অনেক আবেদন বাতিল করা হয়েছে।

নতুন নিয়মে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাওয়ার ক্ষেত্রে আর্থিক সক্ষমতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ভিসাকে স্থায়ী আবাসন নথিতে রূপান্তরের ফি, স্বাস্থ্যবিমা ও বসবাসের অন্যান্য ব্যয় নির্বাহের পরও প্রতি মাসে যেসব বিদেশি নাগরিকের হাতে ন্যূনতম ৮০০ কুয়েতি দিনার থাকবে, কেবল তাদের স্থায়ী বসবাসের অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে।

বর্তমান হিসাবে ৮০০ কুয়েতি দিনারের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ২০ হাজার ৮০৯ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পাওয়া ব্যক্তিরা তাদের স্ত্রী বা স্বামী এবং নির্দিষ্ট বয়সসীমার সন্তানদের স্থায়ীভাবে কুয়েতে নিয়ে যেতে পারবেন। এর মধ্যে ১৮ বছরের কম বয়সী ছেলে সন্তান এবং ২১ বছরের কম বয়সী মেয়ে সন্তানদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে যারা স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত নন, তারাও স্ত্রী বা স্বামী ও সন্তানদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। কিন্তু তাদের অবস্থান স্থায়ী হবে না। সংশ্লিষ্ট ভিসার মেয়াদ শেষ হলে তাদের কুয়েত ছাড়তে হবে।

কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম তেলসমৃদ্ধ দেশ। দেশটির মুদ্রা কুয়েতি দিনার বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলোর একটি। এক কুয়েতি দিনারের মূল্য ৩ দশমিক ২৫ মার্কিন ডলারেরও বেশি এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকার সমান বলে উল্লেখ করা হয়েছে।

নতুন নিয়মের ফলে কুয়েতে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ আরও সীমিত হয়েছে। বিশেষ করে স্থায়ী আবাসনের আবেদনকারী এবং তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা ও নির্দিষ্ট যোগ্যতার বিষয়টি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: গালফ নিউজ

কুয়েতে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, বাতিল শত শত আবেদন

সময় : ০১:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬