০২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
নিউজ ডেস্ক
৭ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
দেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে বুধবার সন্ধ্যার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে বাতাস
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
নদীবন্দরে সতর্কসংকেত
বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এ অবস্থায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কুমিল্লা খুলনা চট্টগ্রাম ঝোড়ো হাওয়া নদীবন্দর নোয়াখালী পটুয়াখালী বজ্রবৃষ্টি বরিশাল বাংলাদেশ আবহাওয়া Category সতর্কসংকেত
























