০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত ও অন্যতম পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে গত ২১ জুলাই প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতেই ট্রাইব্যুনাল তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন। জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানাবে প্রসিকিউশন।

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি আবাসিক বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারের পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের নির্দেশে আজ তাকে আদালতে হাজির করা হলো।

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

সময় : ১১:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬