০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ ভারতের আমদানিকারকদের

নিউজ ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ভারতের মাছ আমদানিকারকরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে। খবর এএনআইয়ের।

১৯৯৬ সাল থেকে ইলিশ আমদানি

সংগঠনটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন।

তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

চিঠিতে আরও বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজার উৎসব উপলক্ষে মাত্র এক মাসের বিশেষ সময়সীমার জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই সীমিত সময়ের অনুমতি ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছেন আমদানিকারকরা।

দুই বাংলার ঐতিহ্যের কথা উল্লেখ

ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানাতে গিয়ে দুই বাংলার সংস্কৃতি, ভাষা ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা তুলে ধরেছেন ভারতীয় আমদানিকারকরা।

তারা চিঠিতে উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে দুর্গাপূজার সময় বাংলাদেশের ইলিশের চাহিদা তৈরি হয়।

স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির সুযোগ দিলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকবে।

দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ ভারতের আমদানিকারকদের

সময় : ০৪:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬