০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির দাম বৃদ্ধির পর বাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে

নিউজ ডেস্ক

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দূরপাল্লার পথে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ে। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়বে।

তিনি বলেন, মালিকরা বিআরটিএর সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মেট্রোপলিটন কিংবা জেলা—সব জায়গাতেই কিলোমিটারপ্রতি ৩ পয়সা কম নেওয়া হবে। এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন হতে পারে।

শিমুল বিশ্বাস আরও বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও তা জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করে। সিদ্ধান্ত হওয়ার আগেই কেউ অতিরিক্ত ভাড়া নিলে মালিক সমিতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রশাসনিকভাবে এবং সমিতিগতভাবেও বিষয়টি দেখা হবে।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা ছিল।

অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়ার হার ২ টাকা ২৩ পয়সা ছিল। তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হয়।

নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ফলে বিভিন্ন রুটে নতুন করে বাসভাড়া নির্ধারণ করা হবে।

জ্বালানির দাম বৃদ্ধির পর বাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে

সময় : ০২:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬