০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯২৮

স্বাস্থ্য ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৯২৮ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে।

এ সময়ে মোট ১৮ হাজার ২০৮ জন রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে সন্দেহজনক রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই জ্বর, শরীরে লালচে দানা, কাশি, সর্দি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশে হাম পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরা হচ্ছে।

দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯২৮

সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬