০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে গরুবাহী নছিমনে বাসের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে গরুবাহী নছিমনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে গরুবাহী নছিমনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী আরআর পরিবহনের একটি বাস চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী নছিমনকে ধাক্কা দেয়।

এতে নছিমনে থাকা গরু ব্যবসায়ী আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেনও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনায় আহত আরও অন্তত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

গুরুদাসপুরে গরুবাহী নছিমনে বাসের ধাক্কা, নিহত ৩

সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬