১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সমাবেশ নিয়ে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, সরকারের হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি

নিউজ ডেস্ক

ঢাকায় ক্রাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হেযবুত তওহীদের নেতারা। ছবি: সংগৃহীত

১ আগস্ট ২০২৬: নোয়াখালীতে একটি সমাবেশকে কেন্দ্র করে উসকানি, মিথ্যাচার ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। সংগঠনটি দাবি করেছে, তাদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

শনিবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা এবং ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।

লিখিত বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ দাবি করেন, নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত একটি ওয়াজ মাহফিল প্রশাসনের অনুমোদনের শর্ত লঙ্ঘন করে তাদের সংগঠনকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া হচ্ছে। তার অভিযোগ, কয়েক দিন ধরে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে এবং ঢাকার উত্তরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও উসকানিমূলক কর্মসূচি হয়েছে।

তিনি আরও দাবি করেন, হেযবুত তওহীদ ইসলামের মৌলিক বিশ্বাসে আস্থাশীল হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, অতীতে বিভিন্ন মামলায় আদালত থেকে সংগঠনটি খালাস পেয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ২০১৬ সালে নোয়াখালীর সোনাইমুড়ীতে তাদের দুই সদস্য নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতেও সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তারা মনে করছেন।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের পক্ষ থেকে দাবি করা হয়, উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নোয়াখালীতে সমাবেশ নিয়ে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, সরকারের হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি

সময় : ০৬:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬