০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১

নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসের ঘটনায় উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিয়াখালী ফাজিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার আসাইল গ্রামের বদরুল আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক ট্যাংকের কাজ চলাকালে চারজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ ট্যাংকের এক পাশের দেয়াল ধসে পড়ে। এতে আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে টানা বৃষ্টি এবং ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত, আহত ১

সময় : ০৭:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬