০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলা নিয়ে বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র জামিল শেখ নিহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসা করতে গিয়ে জামিল শেখ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন এ তথ্য জানান। এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় জামিল শেখ দুই পক্ষের বিরোধ থামাতে এগিয়ে যান। অভিযোগ, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর হামলা চালান। কিল, ঘুষি ও লাথির আঘাতে জামিল মাঠে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বাবা বাদী হয়ে শাকিলসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা করেছেন।

তিনি জানান, ঘটনার পর সোমবার রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত, গ্রেপ্তার ১

সময় : ০৪:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬