০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের অভাবে বেহাল সৈয়দপুর বাস টার্মিনাল, মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা

নিউজ ডেস্ক

সংস্কারের অভাবে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সৃষ্টি হয়েছে নানা সমস্যা, দুর্ভোগে যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

সৈয়দপুর বাস টার্মিনালের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। সংস্কারের অভাবে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরের সড়ক ভাঙাচোরা হয়ে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও জলাবদ্ধতা। এ কারণে অনেক বাস টার্মিনালে না ঢুকে মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পার্বতীপুর, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, বগুড়া, নীলফামারী, জলঢাকা, ডোমার, চিলাহাটি ও ফুলবাড়িসহ বিভিন্ন রুটে প্রতিদিন শতাধিক বাস ও মিনিবাস চলাচল করে। এছাড়া ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও যশোরের দূরপাল্লার বাসও এই টার্মিনাল থেকে পরিচালিত হয়।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে দিনাজপুর ও রংপুর জেলার মধ্যবর্তী স্থানে আনুমানিক ১৯৮৪ সালে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে এর অবস্থা নাজুক হয়ে পড়েছে।

টার্মিনালের ভেতরের সড়কজুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। বৃষ্টি হলে পুরো প্রাঙ্গণে পানি জমে যায়। এতে বাস পার্কিং করতে সমস্যায় পড়তে হয় চালকদের।

যাত্রী হনুফা বেগম বলেন, টার্মিনালে প্রয়োজনীয় কোনো যাত্রীসেবা নেই। বিশেষ করে নারীদের জন্য টয়লেট সুবিধার অভাব রয়েছে। সন্ধ্যার পর অনেক সময় লোকাল বাস না পেয়ে মহাসড়কে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

আরেক যাত্রী রফিক উদ্দিন বলেন, টার্মিনালের বর্তমান অবস্থা এমন যে সেখানে বাস দাঁড় করানো কঠিন। এ কারণে অনেক বাস মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে।

বাসচালক স্বপন মিয়া বলেন, ২০০০ সালের পর থেকে প্রতিবছর টার্মিনাল সংস্কারের জন্য বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে তেমন কোনো কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে মহাসড়ক ব্যবহার করতে হচ্ছে।

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রায় দুই যুগ ধরে টার্মিনালটির বড় ধরনের সংস্কার হয়নি। ভবনের পাশাপাশি ভেতরের রাস্তাগুলোও নষ্ট হয়ে গেছে। এতে যানবাহনের ক্ষতি হচ্ছে। সংস্কারের জন্য পৌর পরিষদকে একাধিকবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, আগামী বাজেটে বিশেষ বরাদ্দ রেখে বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

সংস্কারের অভাবে বেহাল সৈয়দপুর বাস টার্মিনাল, মহাসড়কেই চলছে যাত্রী ওঠানামা

সময় : ০২:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬