০২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনপল্লীতে নারীকে আটকে রেখে তিনদিন মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক

যশোরের ঝালাইপট্টি এলাকার যৌনপল্লী থেকে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি এলাকার যৌনপল্লীতে কল্পনা (৩০) নামে এক নারীকে ঘরে আটকে রেখে তিনদিন ধরে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় পিংকি নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আহত অবস্থায় কল্পনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঝালাইপট্টি এলাকার কামরুল হাসানের স্ত্রী। তার বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় বলে জানা গেছে।

আহত কল্পনার অভিযোগ, প্রায় এক বছর আগে ঝালাইপট্টি এলাকার ঘরওয়ালী ছায়রা ও একই ঘরের অপর ভাড়াটিয়া পিংকির সঙ্গে তার বিরোধ হয়। ওই বিরোধের জেরে তাকে ঘরে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হয়।

কল্পনার দাবি, শুক্রবার বিকেলেও তারা তাকে আবার বেধড়ক মারধর করে। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে ঘরে আটকে রাখা হয়।

একপর্যায়ে সুযোগ পেয়ে কল্পনা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। তারা আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যৌনপল্লীতে নারীকে আটকে রেখে তিনদিন মারধরের অভিযোগ

সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬