০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, লক্ষ্যভ্রষ্ট গুলিতে গুলিবিদ্ধ স্ত্রী

নিউজ ডেস্ক

খুলনার করিমনগরে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে তাঁর স্ত্রী শিমুল বেগম গুলিবিদ্ধ হয়েছেন।

খুলনা প্রতিনিধি: খুলনা নগরের করিমনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ নারীর নাম শিমুল বেগম (৪০)। তিনি করিমনগর এলাকার বাসিন্দা খুলনা শহরের মুঠোফোন সেট ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুল নগরের করিমনগর এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। সোমবার সকালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ওই বাড়িতে আসেন। তাঁরা নিচতলার ফটক খুলে ভেতরে ঢুকে তৃতীয় তলায় গিয়ে মুকুলের কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে থাকেন।

মুকুল তাঁদের কাছে ছেলেকে খোঁজার কারণ জানতে চান। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখন আগত ব্যক্তিরা গুলি ছোড়েন।

মুকুল জানান, তাঁর ছেলে বাড়িতে নেই—এ কথা আগত ব্যক্তিদের জানানোর পরও তাঁরা সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে তাঁদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে লাগে।

পরে আহত শিমুল বেগমকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, মুকুল ও তাঁর পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কেন এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, লক্ষ্যভ্রষ্ট গুলিতে গুলিবিদ্ধ স্ত্রী

সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬