০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত

নিউজ ডেস্ক

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল যোবায়ের (২৪) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আখেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই রাতে বগুড়া সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল যোবায়েরের মৃত্যু হয়। তিনি নওগাঁর সীমান্তঘেঁষা সাপাহার উপজেলার উত্তরপাতাড়ি গ্রামের বাসিন্দা।

জানা যায়, যোবায়ের অটোরিকশায় করে নওগাঁ থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে মহাদেবপুরের আখেড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিয়াদ (১৮), অটোরিকশার যাত্রী নূর ইসলাম (৩০) ও আজিজার রহমান (৩৮) আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, নিহত যোবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। ছুটিতে বাড়ি আসার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত

সময় : ১২:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬