১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে আজ মির্জা ফখরুলের শপথ, মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ সদস্য

নিউজ ডেস্ক

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ বঙ্গভবনে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা প্রতিনিধি: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠান ঘিরে দরবার হলে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর শপথ বইয়ে স্বাক্ষর করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠান শেষে আবার জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এরপর আমন্ত্রিত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরই নতুন মন্ত্রিসভার চার সদস্য শপথ নেবেন। তাঁদের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী রয়েছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শপথ পড়াবেন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্ব পালনের সময় সংসদের স্পিকারের কার্যাবলি পরিচালনা করছেন ডেপুটি স্পিকার কায়সার কাম

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আজকের শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায়ও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

বঙ্গভবনে আজ মির্জা ফখরুলের শপথ, মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ সদস্য

সময় : ০৫:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬