০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

নিউজ ডেস্ক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

কক্সবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম সীমা আক্তার (১৭)। সে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। ওই এলাকার একটি মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে পড়ত সে। পরিবার ও স্বজনদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিল সীমা।

সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের বিচ কর্মী মাহবুব আলম বলেন, স্বজনদের সঙ্গে অটোরিকশায় করে যাওয়ার সময় সীমা আক্তারের ওড়না পেছনের একটি চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর পরিবারের এক সদস্য জানান, সোমবার সকাল ছয়টার দিকে দেবীদ্বারের বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে সবাই একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬