০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতা চায় জাতিসংঘ

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি মনে করে, সব রাজনৈতিক দল ও তাদের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অবাধ সুযোগ থাকা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানির বিষয়টি উঠে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর সমর্থকেরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

জবাবে ফারহান হক বলেন, এ নির্দিষ্ট বিষয়ে তাঁর নতুন করে কোনো মন্তব্য নেই। তবে বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করতে চায় জাতিসংঘ। এর মধ্যে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ মনে করে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ সময়ে কয়েক হাজার মানুষ আহত হন।

জাতিসংঘের এই বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বাধীনতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতা চায় জাতিসংঘ

সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬