০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াই মাসে ৮৭ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি

নিউজ ডেস্ক

গত আড়াই মাসে বিশেষ অভিযান চালিয়ে ৮৭ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে গত আড়াই মাসে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় গত ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত যশোর রিজিয়নের অধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযানে উদ্ধার করা উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথর, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি।

এ ছাড়া জব্দ করা হয়েছে ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ২০৭ দশমিক ৬১ কেজি গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা, ১ হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২২ হাজার ৭৮৬ বোতল বিভিন্ন নেশাজাতীয় সিরাপ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি গোয়েন্দা নজরদারি, তল্লাশি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার রোধে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। সীমান্তসংক্রান্ত বিরোধ নিরসনে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকও অব্যাহত রয়েছে।

সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে বিজিবি। বিশেষ করে গোপালগঞ্জ জেলার চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে রিজিয়নের ইউনিটগুলো বেসামরিক প্রশাসনকে সহায়তা দিচ্ছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ জানান, তাদের ৩০ দশমিক ৭২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা তৎপরতার ফলে গত ছয় মাসে ৩৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৫৩৯ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৮২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ৮৮ জনকে আটক করা হয়েছে।

সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

আড়াই মাসে ৮৭ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি

সময় : ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬