১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের ভুলত্রুটি ধরিয়ে দেবেন সাংবাদিকরা, সংশোধন করবে প্রশাসন: জাবি উপাচার্য

নিউজ ডেস্ক

জাবিসাসের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম।

জাবি প্রতিনিধি: প্রশাসনের ভুলত্রুটি সাংবাদিকরা সুনির্দিষ্টভাবে ধরিয়ে দেবেন এবং প্রশাসন তা সংশোধন করবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্যুভেনির ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, প্রশাসনের অ্যাকাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে কোনো গাফিলতি কিংবা ভুল সিদ্ধান্ত দেখলে সাংবাদিকদের তা ধরিয়ে দিতে হবে। ব্যক্তি নূরুল ইসলামের প্রশংসার প্রয়োজন নেই, বরং কাজের ত্রুটি সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে। নেতিবাচক কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রশাসনকে তা সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জাতি মনে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু নেতিবাচক ঘটনাই ঘটে। অথচ বিশ্ববিদ্যালয়ে অনেক ইতিবাচক কাজও হচ্ছে। বড় বড় কথা বলে কোনো উপাচার্যের পক্ষেই বিশ্ববিদ্যালয় পরিবর্তন করা সম্ভব নয়, যতক্ষণ না সংশ্লিষ্ট সবাই নিজেদের পরিবর্তন করেন।

জাবিসাসের বর্তমান সভাপতি মাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং জাকসুর সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রেখে আসছে। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও সমস্যার সংবাদ তুলে ধরার মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রশাসনের ভুলত্রুটি ধরিয়ে দেবেন সাংবাদিকরা, সংশোধন করবে প্রশাসন: জাবি উপাচার্য

সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬