১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, আটক দুই ইউপি সদস্য

বিশেষ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ মোট চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত ইমানুর রহমানের ছেলে ও বর্তমান ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ও বর্তমান ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) এবং একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছিল।

এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে বিজিবির টহল দল।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, আটক দুই ইউপি সদস্য

সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬