০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

নিউজ ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের কার্যক্রম ব্যাপক দৃশ্যমানতা লাভ করেছে। এ ছাড়া চীনে প্রধানমন্ত্রীর সফল সফরে রাষ্ট্রদূতের অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

হুমায়ুন কবির জানান, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মেয়াদকালে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ‘অংশীদারিত্বমূলক সম্প্রদায়’-এর পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী-পর্যায়ের ‘২+২’ মেকানিজমসহ বেশ কিছু নতুন প্রক্রিয়া বা ব্যবস্থা চালু হতে যাচ্ছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং এটিকে বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীন তার সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও জানান, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহী।

তিনি উল্লেখ করেন, ওই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের গভীর সংযোগ রয়েছে। কারণ তার বাবা অতীতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছিলেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬