০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহতের ঘটনায় দুই ‘প্রকৃত ছিনতাইকারী’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহত হন।

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহতের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির দাবি, গ্রেপ্তার দুজনই ঘটনায় জড়িত ‘প্রকৃত ছিনতাইকারী’।

মঙ্গলবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক খুদে বার্তায় জানানো হয়।

গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে একই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব। পাশাপাশি ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের কথাও জানিয়েছিল সংস্থাটি। তবে গ্রেপ্তার করা ব্যক্তিদের পরিচয় এবং উদ্ধার হওয়া মোটরসাইকেল নিয়ে প্রশ্ন ওঠে।

এবার ‘প্রকৃত অপরাধীদের’ গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ। তিনি জানান, ছিনতাইয়ের সময় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় যে দুজনকে দেখা গেছে, তাঁদেরই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় তাঁদের যে পোশাক ছিল, গ্রেপ্তারের সময়ও তাঁরা সেই পোশাকেই ছিলেন বলে জানান তিনি।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নিহত শিক্ষিকার মালামালও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভিন (৫৬)।

চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন রনজিলা পারভিন। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নামার পর স্বামীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

সংসদ ভবন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলা পারভিনের হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলা পারভিনের স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

জাতীয় সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহতের ঘটনায় দুই ‘প্রকৃত ছিনতাইকারী’ গ্রেপ্তার

সময় : ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬