০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে শুটিংয়ে সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন নোরা ফাতেহি, পরে নিজেও চড় খান

বিনোদন ডেস্ক

সুন্দরবনে শুটিং করতে গিয়ে সহ-অভিনেতার সঙ্গে সংঘর্ষের পুরোনো স্মৃতি শেয়ার করেছেন নোরা ফাতেহি।

বাংলাদেশে শুটিংয়ে সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন নোরা ফাতেহি, পরে নিজেও চড় খান

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি সম্প্রতি আবারও স্মরণ করেছেন বাংলাদেশের সুন্দরবনে শুটিং করতে গিয়ে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা। তিনি জানান, সহ-অভিনেতার দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারার পর পাল্টা চড়ও খেতে হয়েছিল।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয় নোরা ফাতেহির। কমল সদানা পরিচালিত সিনেমাটির শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনকে ঘিরে। ছবিতে আকাশপথে ধারণ করা দৃশ্যের পাশাপাশি ৮০০টিরও বেশি ভিএফএক্স শট ব্যবহার করা হয়েছিল।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, কয়েক বছর আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার ‘ঝেদা নশা’ গানের প্রচারণায় অংশ নিয়ে নোরা সেই ঘটনার কথা প্রকাশ করেছিলেন।

অনুষ্ঠানে নোরা বলেন, সুন্দরবনে শুটিং চলাকালে এক সহ-অভিনেতা তার সঙ্গে খারাপ আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। এরপর ওই অভিনেতাও পাল্টা তাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন।

নোরা বলেন, “আমি তাকে চড় মারি। এরপর সে আমার চুল টেনে ধরে। আমিও তার চুল টানি। এরপর বড় ধরনের ঝগড়া শুরু হয়। শেষ পর্যন্ত পরিচালককে এসে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল।”

ঘটনার বর্ণনা শুনে অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, “তার গায়ে গজব পড়ুক।” জবাবে নোরা ওই সহ-অভিনেতার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সে সত্যিই খুব বাজে মানুষ।”

তবে পুরো ঘটনার বর্ণনা দিলেও নোরা ফাতেহি কখনোই সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমাটি সুন্দরবনের প্রেক্ষাপটে নির্মিত একটি অ্যাডভেঞ্চার থ্রিলার, যেখানে একটি সাদা বাঘকে ঘিরে অভিযানের গল্প তুলে ধরা হয়েছে।

সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬