০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চাকরিতে হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

নিউজ ডেস্ক

নতুন একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড পদে যোগ দিয়েছেন অভিনেতা হাসান মাসুদ।

বিনোদন ডেস্ক: অভিনয়, সংগীত, সাংবাদিকতা ও সেনাবাহিনীতে কাজ—বহুমাত্রিক পরিচয়ের অধিকারী অভিনেতা হাসান মাসুদ। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে দীর্ঘ ক্যারিয়ারের পর বর্তমানে অভিনয়ে বেশ অনিয়মিত এই অভিনেতা।

হাসান মাসুদের জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’সহ আরও বেশ কিছু নাটক।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের পরিচয় তৈরি করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীতেও কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন এই অভিনেতা।

সেনাবাহিনীতে দেশের দায়িত্ব পালন এবং সাংবাদিক হিসেবে মানুষের কথা তুলে ধরার পর ধীরে ধীরে সেসব পেশা থেকে সরে এসে ক্যামেরার সামনে নিয়মিত হন হাসান মাসুদ। সাংবাদিকতার পাশাপাশি শুরু হয় তার অভিনয়যাত্রা। অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

তবে দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে বর্তমানে অনেকটাই অনিয়মিত হাসান মাসুদ। দীর্ঘদিন ধরে তাকে নিয়মিত পর্দায় দেখা যাচ্ছে না। দর্শকদের একটি অংশ এখনো তার অভিনয় দেখতে আগ্রহী হলেও ভালো কাজের অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি অভিনয় ছাড়ার বিষয়েও আলোচনায় আসেন হাসান মাসুদ। একটি সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যের পর এমন খবর ছড়িয়ে পড়ে যে, আপাতত অভিনয় করবেন না তিনি এবং হজ করে এসে ধর্মীয় কাজে মনোযোগী হবেন। পরে বিষয়টি নিয়ে আলোচনা বাড়লে তিনি নাকি চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন—এমন কথাও ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি পরিষ্কার করে হাসান মাসুদ জানান, তিনি কখনোই চিরতরে অভিনয় ছাড়ার কথা বলেননি। ভালো কনটেন্ট না পাওয়ার কারণেই নিয়মিত কাজ করছেন না বলে জানিয়েছেন তিনি।

এর মধ্যেই নতুন একটি প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার খবর এসেছে এই অভিনেতার। নতুন কর্মস্থলটি একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড পদে যোগ দিয়েছেন হাসান মাসুদ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বেশ কিছু প্রচারণামূলক ভিডিওতে তাকে ব্র্যান্ডিংয়ের কাজে দেখা গেছে।

হাসান মাসুদের নতুন কর্মজীবনের খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—তবে কি অভিনয় থেকে পুরোপুরি সরে যাচ্ছেন তিনি?

এর আগে কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনুপস্থিত থাকার পর হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। তবে অভিনয় নিয়ে তার আগের বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনা এখনো পুরোপুরি থামেনি।

নতুন চাকরিতে যোগ দেওয়ার খবর সেই আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে। তবে এখন পর্যন্ত হাসান মাসুদের পক্ষ থেকে অভিনয়কে চিরতরে বিদায় জানানোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নতুন চাকরিতে হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

সময় : ০১:৫১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬