০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর দ্য মুভি’

বিনোদন ডেস্ক

মুক্তির ১৪তম দিনে ভারতে ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ‘মির্জাপুর দ্য মুভি’।

বিনোদন ডেস্ক: ওটিটিতে জনপ্রিয়তা পাওয়া ‘মির্জাপুর’ সিরিজের কালিন ভাইয়া, মুন্না ও গুড্ডু পণ্ডিত এবার বড় পর্দাতেও দর্শকদের টানছেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করা ‘মির্জাপুর দ্য মুভি’ এবার ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ ১৪তম দিনেও ভারতের বক্স অফিসে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। দ্বিতীয় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ছবিটি ভারতে নিট আয় করেছে ৩.৭৫ কোটি রুপি।

এর ফলে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ২০৩.২০ কোটি রুপি

গুরমিত সিংয়ের পরিচালনায় এবং পুনীত কৃষ্ণের গল্পে নির্মিত ‘মির্জাপুর দ্য মুভি’ মূলত অরিজিনাল সিরিজের প্রথম সিজনের ষষ্ঠ ও সপ্তম পর্বের মধ্যবর্তী সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

সিরিজের পরবর্তী সিজনগুলোতে মারা যাওয়া কয়েকটি জনপ্রিয় চরিত্রকেও সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় ফিরিয়ে আনা হয়েছে। বিশেষ করে দিব্যেন্দুর ‘মুন্না ত্রিপাঠি’ এবং শ্বেতা ত্রিপাঠির ‘গোলু গুপ্তা’ চরিত্রকে আবার একসঙ্গে পর্দায় দেখতে পেয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তারকাবহুল ‘মির্জাপুর দ্য মুভি’

এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার।

সিনেমায় ‘কালিন ভাইয়া’ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে আলী ফজল এবং ‘মুন্না ত্রিপাঠি’ চরিত্রে দিব্যেন্দু আগের পরিচিত

২০০ কোটির ক্লাবে ‘মির্জাপুর দ্য মুভি’

সময় : ১১:০০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬