১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

অপরাধ ডেস্ক

ফেনীতে শিশু উত্যক্ত ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, প্রধান আসামি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক

ফেনীতে টিকটক ভিডিও ধারণের সময় ৬ বছরের এক শিশুকে উত্যক্ত, হাত ধরে টানাটানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভুক্তভোগী শিশুর বাবা ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। তিনি সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

যেভাবে ঘটেছে ঘটনা

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে তিন যুবকের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি ও উত্যক্ত করে। এ সময় অপর একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

অভিযোগে বলা হয়েছে, পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পরিবারের কাছে ঘটনা জানায় শিশুটি

এজাহারে উল্লেখ করা হয়েছে, ভয় পেয়ে শিশুটি প্রথমে কাউকে কিছু জানায়নি। পরদিন রাতে বাবার কাছে পুরো ঘটনা জানায়। পরে স্বজনদের মাধ্যমে পরিবার জানতে পারে, ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও দেখে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়।

তিনজনকে আসামি করা হয়েছে

মামলায় তিন যুবককে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শিশুর শ্লীলতাহানির উদ্দেশ্যে অশোভন আচরণ ও উত্যক্তের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের বক্তব্য

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

তিনি বলেন, প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেনীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬