০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক ম্যাচে মেসি-রোনালদোকে একসঙ্গে খেলাতে চান তেভেজ

খেলাধুলা ডেস্ক

কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একসঙ্গে খেলাতে চান তেভেজ।

স্পোর্টস ডেস্ক: সর্বকালের সেরা ফুটবলার কে—লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? দুই মহাতারকার ক্যারিয়ারে দীর্ঘদিন ধরেই এই বিতর্ক চলছে। এবার সেই বিতর্কের দুই কেন্দ্রীয় চরিত্রকে একই দলে একসঙ্গে খেলতে দেখার সুযোগ তৈরি হতে পারে।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একে অপরের বিপক্ষে ৩৭ বার খেলেছেন। দুজন মিলে ১৩টি ব্যালন ডি’অরও নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। এবার একটি বিশেষ ম্যাচে তাদের একই সঙ্গে মাঠে নামানোর পরিকল্পনা করছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, কার্লোস তেভেজ বিদায়ী ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন। এ ম্যাচটি বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে আলোচনা করেছেন তিনি। অতীতে তেভেজের সঙ্গে একসঙ্গে খেলেছেন রিকেলমে এবং এই ম্যাচে অংশ নিতেও তিনি রাজি হয়েছেন।

তবে তেভেজের মূল লক্ষ্য আরও বড়। তিনি চান, তার বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোকে একই দলে খেলাতে। এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখতে চাই। চাই ওরা একসঙ্গে খেলুক। আমি ওদের নিয়ে আসব।”

তেভেজের আশা, মেসি ও রোনালদোর সঙ্গে তার এখনও যোগাযোগ রয়েছে। সেই সম্পর্ক কাজে লাগিয়ে দুই মহাতারকাকে ম্যাচটিতে অংশ নেওয়ার জন্য রাজি করাতে পারবেন তিনি। সেটি সম্ভব হলে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের জন্ম হবে।

মেসি-রোনালদোর পাশাপাশি ম্যাচটিতে জিয়ানলুইজি বুফোঁ, লিওনার্দো বোনুচ্চি, জর্জিও চিয়েলিনি ও এডউইন ফান ডার সারের মতো সাবেক তারকা ফুটবলারদেরও দেখা যেতে পারে। সব মিলিয়ে প্রায় ৬০ জন ফুটবলারের এই ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে।

বোকা জুনিয়র্সের হয়ে তৃতীয় দফায় খেলার পর ২০২১ সালে অবসর নিয়েছিলেন তেভেজ। পাঁচ বছর পর এবার নিজের বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। বোকা জুনিয়র্সের সভাপতি রিকেলমে সবুজ সংকেত দেওয়ার পর ম্যাচ কর্মকর্তারা এখন আয়োজনের তারিখ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করছেন।

বোকা জুনিয়র্সের সূচিতে ম্যাচ না থাকা এমন একটি সময় বেছে নেওয়ার চেষ্টা চলছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন—মেসি ও রোনালদো কি তেভেজের আমন্ত্রণে সাড়া দেবেন? সেটা হলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো একটি বিশেষ ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলে খেলতে দেখা যেতে পারে।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

এক ম্যাচে মেসি-রোনালদোকে একসঙ্গে খেলাতে চান তেভেজ

সময় : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬