০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
একাধিক পাসপোর্টে বিদেশ ভ্রমণ, কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত
নিউজ ডেস্ক
একাধিক পাসপোর্ট ব্যবহার করে অনুমোদন ছাড়া বিদেশ ভ্রমণের অভিযোগে কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একাধিক পাসপোর্ট ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিদেশ ভ্রমণের অভিযোগে কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
এর আগে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠায় গাজীপুর ভ্যাট কমিশনারেট থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আইআরডিতে সংযুক্ত করা হয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সরকারি কর্মচারী থাকা অবস্থায় মো. আইয়ুব একাধিক পাসপোর্ট ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর,
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ পাচার আইআরডি একাধিক পাসপোর্ট কাস্টমস বিদেশ ভ্রমণ বিভাগীয় ব্যবস্থা মো. আইয়ুব সরকারি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

















