০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোন তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের লাশগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন হেলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। ট্রলারে করে গরু, ছাগলসহ ১৩ যাত্রী নিয়ে তারা বৈদ্যার বাজারে আসার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়েন। এতে ট্রলারটি উলটে পানিতে ডুবে যায়।

এ সময় ৮ জন সাঁতরে নদীর পাড়ে উঠে যান। পরে রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে নিখোঁজ চারজনের মধ্যে সজিব, সামিয়া ও সামিনের লাশ উদ্ধার করা হয়। বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধারের জন্য অভিযান চলছে।

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারের তিনজনের লাশ উদ্ধার

সময় : ১২:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬