০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সম্ভাব্য হুমকি, যুক্তরাজ্য থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হলো

নিউজ ডেস্ক

ইরানের সম্ভাব্য হুমকির কারণে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হুমকির কারণে তড়িঘড়ি করে বিমানগুলো অন্য ঘাঁটিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বিমানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের হুমকিটি সাধারণ নাকি নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে, তা নিয়ে আলোচনা করছেন মার্কিন কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরে দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকটি ট্যাংকার ও সামরিক বিমান জার্মানি এবং অন্যান্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন পরিচালনাগত প্রয়োজনেই এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে নিয়মিত বিমান স্থানান্তর করা হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, অন্য দেশের সামরিক কর্মকাণ্ড নিয়ে তারা সাধারণত মন্তব্য করেন না। পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত বিভিন্ন স্থানে সরানো হয়।

এর আগে গত মাসেও যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছিল মার্কিন বিমানবাহিনী। ঘাঁটিটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ওই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যের কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ কয়েকটি দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা চালিয়েছে। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায় এবং উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো।

মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে হামলার লক্ষ্যবস্তু আরও বাড়তে পারে বলেও আগে সতর্ক করেছিলেন দেশটির কর্মকর্তারা।

ইরানের সম্ভাব্য হুমকি, যুক্তরাজ্য থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হলো

সময় : ০১:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬