০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পূর্ব-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ৬ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস

সময় : ০৩:২৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬