০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক

ফরিদপুরের মধুখালীতে ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আশরাফুল উকিল নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আশরাফুল উকিল (২৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটির পরিবারের প্রতিবেশী।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটির মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে প্রতিবেশী আশরাফুল তাদের বাড়িতে গিয়ে শিশুটির খোঁজখবর নেওয়ার অজুহাতে ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনে মা দ্রুত ঘরে ছুটে যান। এ সময় আশরাফুল ঘর থেকে দৌড়ে পালিয়ে যান।

পরে শিশুটি তার মাকে জানায়, আশরাফুল তাকে শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়ন করেছেন। বিষয়টি কাউকে না জানাতে আসামি তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়েছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৭ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে আশরাফুল উকিলকে একমাত্র আসামি করে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ভূঁইয়া। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আশরাফুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তিনি। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, “এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দৃষ্টান্তমূলক এই সাজার ফলে সমাজে এ ধরনের জঘন্য অপরাধের প্রবণতা কমে আসবে।”

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

সময় : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬