১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ তিন সরকারি পাটকল ইজারা পাচ্ছে প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ

বাণিজ্য ডেস্ক

বন্ধ তিনটি সরকারি পাটকল বেসরকারি খাতে ইজারা দিচ্ছে সরকার।

ঢাকা প্রতিনিধি: লোকসানে বন্ধ হয়ে যাওয়া তিনটি সরকারি পাটকল বেসরকারি খাতে ইজারা দিচ্ছে সরকার। আগামী মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন এসব পাটকলের ইজারা চুক্তি স্বাক্ষর হবে। এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ দুটি এবং হ্যামকো গ্রুপ একটি পাটকলের দায়িত্ব পাচ্ছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইজারা-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। প্রাণ-আরএফএল গ্রুপ সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলস লিমিটেডের ইজারা পাচ্ছে। অন্যদিকে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেডের ইজারা পাচ্ছে হ্যামকো গ্রুপ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজেএমসির অধীনে মোট ২৫টি পাটকল রয়েছে। এর মধ্যে বন্ধ থাকা ২০টি পাটকল ইজারার জন্য নির্বাচন করা হয়। নতুন তিনটি মিলসহ এখন পর্যন্ত ১৭টি পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাতটি কারখানায় ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে এবং বাকি মিলগুলো চালুর প্রস্তুতি চলছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চালু হওয়া সাতটি প্রতিষ্ঠানের মধ্যে চারটিতে পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। অন্য তিনটিতে সোয়েটার, জুতা, ছাতা, তাঁবু ও স্পেয়ার পার্টস তৈরি করা হচ্ছে। এসব কারখানায় বর্তমানে প্রায় ৯ হাজার ৫২০ জন শ্রমিক ও কর্মচারী কাজ করছেন।

পাটজাত পণ্য উৎপাদনকারী চারটি কারখানায় প্রতিদিন প্রায় ১৬০ টন পণ্য উৎপাদিত হচ্ছে। এসব পণ্য রপ্তানি করে বছরে প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার আয় হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ বলেন, নতুন তিনটি পাটকলের ইজারার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এগুলো বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, বাকি তিনটি ইজারাযোগ্য পাটকল দ্রুত ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যেই সব ইজারাযোগ্য পাটকল বেসরকারি খাতে হস্তান্তরের কাজ শেষ হবে এবং পর্যায়ক্রমে সেগুলোতেও উৎপাদন কার্যক্রম শুরু হবে।

বন্ধ তিন সরকারি পাটকল ইজারা পাচ্ছে প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ

সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬