০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে মাদক সেবায় বাধা দেওয়ায় ছেলের হাতে বাবার মৃত্যু, কিশোর আটক

নিউজ ডেস্ক

মাদক সেবায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সাভারে ছেলের হামলায় বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

সাভারে মাদক সেবায় বাধা দেওয়ায় ছেলের হাতে বাবার মৃত্যু, কিশোর আটক

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে মাদক সেবায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৫ বছর বয়সী জিসানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে মাদক সেবন নিয়ে বাবা মহিন মিয়া (৩৮)-এর সঙ্গে ছেলে জিসানের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিসান বাবাকে মারধর করে এবং তার অণ্ডকোষে আঘাত করে। এতে মহিন মিয়া গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সময় : ১২:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬