০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

মাদারগঞ্জে স্ত্রীকে গরম ডাল ছুড়ে মুখ ঝলসে দেওয়ার অভিযোগে স্বামী ওবায়দুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে স্ত্রীকে গরম ডাল ছুড়ে মুখ ঝলসে দেওয়ার অভিযোগে ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী রিক্তা আক্তার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাশদাইড় গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, কয়েক বছর আগে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মাইক ও সাউন্ড অপারেটর ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে।

রিক্তা আক্তার জানান, গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় তার স্বামীর একটি হাত ক্ষতিগ্রস্ত হয়। সে সময় তিনি স্বামীর পাশে থেকে চিকিৎসায় সহযোগিতা করেন। পরে ওবায়দুল সুস্থ হয়ে ওঠেন।

ভুক্তভোগীর অভিযোগ, সুস্থ হওয়ার পর ওবায়দুল টিকটক ও অন্য নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জড়িয়ে পড়েন। কয়েক মাস আগে এসব বিষয়ে প্রতিবাদ করলে ওবায়দুল রান্না করা গরম ডাল তার মুখে ছুড়ে মারেন। এতে তার মুখ ঝলসে যায়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও তার মুখের আকৃতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে দাবি করেন রিক্তা।

তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনার পরও তার ওপর নির্যাতন চলতে থাকে। এরই মধ্যে গত সপ্তাহে ওবায়দুল তাকে তালাক দেন।

পরে এ ঘটনায় রিক্তা আক্তার নারী নির্যাতনের মামলা করেন। মামলার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ মঙ্গলবার রাতে ওবায়দুলকে গ্রেপ্তার করে। বুধবার তাকে জেলহাজতে পাঠানো হয়।

তবে গ্রেপ্তারের পর ওবায়দুল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার স্ত্রীর মৃগীরোগ রয়েছে। কাজ করার সময় মৃগীরোগের সমস্যা হলে তিনি গরম পানিতে পড়ে যান। স্ত্রীর চিকিৎসার পুরো খরচ তিনিই বহন করেছেন বলেও দাবি করেন তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহসীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

সময় : ০৩:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬