০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দের বিপক্ষে ভিন্ন ছকে নামছেন স্কালোনি

খেলাধুলা ডেস্ক

আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে নকআউট লড়াইকে সামনে রেখে প্রস্তুতিতে পরিবর্তন এনেছে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এবার লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির সামনে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দের চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ।

প্রতিপক্ষ তুলনামূলক কম অভিজ্ঞ হলেও তাদের কোনোভাবেই সহজ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। নকআউট পর্বে সামান্য ভুলও বড় মূল্য চোকাতে হতে পারে—এ বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তিনি। সেই কারণেই ম্যাচের আগে দলের সূচিতে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

আগের পরিকল্পনায় শুক্রবার মায়ামিতে যাওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারই কানসাসে শেষ দলীয় অনুশীলন সম্পন্ন করবে আর্জেন্টিনা। এরপর বিকেলেই মায়ামির উদ্দেশে যাত্রা করবে পুরো দল। নকআউট ম্যাচের আগে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ তৈরি করতেই এই পরিবর্তন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এদিকে আক্রমণভাগের পারফরম্যান্স নিয়েও ভাবছে কোচিং স্টাফ। অধিনায়ক লিওনেল মেসি ধারাবাহিকভাবে গোল করে দলের আস্থা ধরে রাখলেও অন্য ফরোয়ার্ডদের কাছ থেকে প্রত্যাশিত কার্যকারিতা মিলছে না। তাই কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অভিজ্ঞ স্ট্রাইকার লওতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে জুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে সুযোগ দিতে পারেন স্কালোনি। এমন সিদ্ধান্ত হলে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে দেখা যেতে পারে নতুন কৌশল ও ভিন্ন রণনীতি।

কেপ ভার্দের বিপক্ষে ভিন্ন ছকে নামছেন স্কালোনি

সময় : ১২:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬