০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে দেওয়া পোস্ট মুছে ফেলতে আইআইটি মাদ্রাজের নির্দেশ

নিউজ ডেস্ক

দিল্লির যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সমর্থনে দেওয়া পোস্ট ও ভিডিও সরাতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ।

দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে পোস্ট মুছে ফেলতে আইআইটি মাদ্রাজের নির্দেশ

দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা পোস্ট ও ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ কর্তৃপক্ষ। দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদ ও অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী ইনস্টাগ্রামে ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিন ও ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে এসব পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে বলা হয়।

শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর সংহতি প্রকাশ করে তৈরি করা সব ভিডিও ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, সম্প্রতি ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আসছেন। এই প্রেক্ষাপটে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এমন নির্দেশ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে দেওয়া পোস্ট মুছে ফেলতে আইআইটি মাদ্রাজের নির্দেশ

সময় : ০৫:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬