১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়, ভারতের তরুণদের উদ্দেশে অজিত ডোভালের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

পুনেতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের তরুণদের উদ্দেশে বক্তব্য দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল দেশের তরুণদের উদ্দেশে বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্থ নিজের ইচ্ছেমতো যা খুশি করা নয়। তরুণদের স্বাধীনতার সঠিক মূল্যবোধ উপলব্ধি করে রাষ্ট্রগঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) পুনেতে আয়োজিত ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার ২০২৬’ গ্রহণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন অজিত ডোভাল। অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

বক্তব্যে ডোভাল বলেন, বর্তমান প্রজন্ম এমন এক স্বাধীন পরিবেশে বেড়ে উঠছে, যা লোকমান্য বাল গঙ্গাধর তিলকের সময়ের বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। সেই সময়ের সংগ্রাম, কষ্ট ও আত্মত্যাগ বর্তমান তরুণদের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা কঠিন।

তিনি বলেন, অনেক তরুণ হয়তো মনে করেন স্বাধীনতার অর্থ নিজের ইচ্ছানুযায়ী যেকোনো কাজ করার অধিকার। কিন্তু প্রকৃত স্বাধীনতার অর্থ তা নয়। বরং স্বাধীনতার সঙ্গে দায়িত্ব, আত্মত্যাগ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্যবোধ জড়িয়ে আছে।

অজিত ডোভাল আরও বলেন, ভারতের ইতিহাস ও রাষ্ট্রগঠনে লোকমান্য তিলকের অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শ, চিন্তাভাবনা ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে তরুণদের দেশের উন্নয়নে আত্মনিয়োগ করা উচিত।

ডোভালের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তে জাতীয় পর্যায়ের নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও তরুণদের ব্যাপক আন্দোলন হয়েছে। বিশেষ করে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি হয়।

তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। ভারতের বর্তমান সময়কে একটি ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি তরুণদের দেশের অগ্রগতির জন্য নিজেদের সম্পূর্ণভাবে উৎসর্গ করার আহ্বান জানান।

ডোভালের ভাষায়, সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থকে পাশে রেখে দেশের জন্য কাজ করতে হবে। তাঁর বিশ্বাস, সঠিক নেতৃত্ব ও তরুণদের অংশগ্রহণের মাধ্যমে ভারত নতুন এক ইতিহাস রচনা করতে সক্ষম হবে।

স্বাধীনতা মানে যা খুশি তাই করা নয়, ভারতের তরুণদের উদ্দেশে অজিত ডোভালের বার্তা

সময় : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬