০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

রাজনীতি ডেস্ক

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সভায় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ: ২৮ জুলাই ২০২৬
প্রতিবেদক: ঠাকুরগাঁও প্রতিনিধি

শুধু আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মাদকবিরোধী কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা সবাইকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করেছি। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ, রাজনৈতিক দল এবং সাংবাদিকদের নিয়ে এই অভিযানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।”

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে বোঝাতে হবে যে মাদক সমাজ ও ব্যক্তিজীবনের জন্য ক্ষতিকর এবং এর ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিশেষ সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬