০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর রয়েছে। তাই দলের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে।

মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ২০ আগস্ট সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরা বিভক্তিসংখ্যা অনুযায়ী ভোট দেবেন।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণার কার্যক্রমও সম্প্রচার করা হবে।

এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চান না তারা। গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করবেন। তাঁর তত্ত্বাবধানে ভোট গ্রহণ হবে এবং সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ

সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬