১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার আরোহী বহনকারী মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

নিউজ ডেস্ক

টাঙ্গাইলের সখীপুরে চার আরোহী বহনকারী মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান কৃষক জয়নাল আবেদীন।

সখীপুরে চার আরোহী বহনকারী মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে চারজন আরোহী বহনকারী একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়াম-সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, জয়নাল আবেদীন সড়কের পাশ দিয়ে হেঁটে সখীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় চার আরোহী বহনকারী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মোটরসাইকেলটি শনাক্তে কাজ করছে পুলিশ।

চার আরোহী বহনকারী মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

সময় : ০৮:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬