১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাওরে নৌকাডুবি: নিখোঁজ আরও দুইজনের লাশ উদ্ধার, নিহত ৪

নিউজ ডেস্ক

জগন্নাথপুরের মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে হাওরে তাঁদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

নিহতরা হলেন অধীর দেবনাথ (৫০) ও হেমেন্দ্র দেবনাথ (৫৫)। এর আগে শনিবার ফায়ার সার্ভিসের সদস্যরা অরুণ দেবনাথ (৪০) ও সতীন্দ্র দেবনাথের (৫২) মরদেহ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার বালুচর এলাকার একটি বাড়িতে কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে ভবানীপুর গ্রামের নয়জন একটি দলে যান। অনুষ্ঠান শেষে শনিবার ভোররাতে একটি ছোট নৌকায় করে বাড়ি ফেরার পথে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

নৌকাডুবির সময় বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে শনিবার দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে হাওরে ভেসে ওঠা আরও দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জে হাওরে নৌকাডুবি: নিখোঁজ আরও দুইজনের লাশ উদ্ধার, নিহত ৪

সময় : ০৩:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬