০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ব্যবসায়ী মনির হোসেনের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকার অদূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ব্যবসায়ী এবং আসলপাড়া এলাকার ফকির বাড়ির আব্দুর রবের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে মনির হোসেন লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে ঘটনাস্থলের অদূরে নদীতে মাছ ধরার জন্য পেতে রাখা একটি বরশিতে তার মরদেহ আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তাদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ হওয়ার পর থেকে মনির হোসেনের একমাত্র ছেলে ছাব্বির হোসেন নদীর পাড়ে অবস্থান করছিলেন। স্বজনদের কান্নায় সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ মাছ ধরার বরশিতে আটকে ছিল। পরে সেটি উদ্ধার করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬